শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে ভিক্ষুকের মৃত্যু

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে পড়ে আব্দুল করিম (৫০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আনোয়ারের পুকুর থেকে বেলা ১১টার দিকে করিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। করিম উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম পোড়াদহ গ্রামের মৃত কাইম উদ্দিনের ছেলে।

দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদৌল্লা সুজা বিষয়গুলো নিশ্চিত করে জানান, ভিক্ষুক করিম মৃগীরোগী ছিলেন। সকালে তিনি গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে ভিক্ষা শেষে আনোয়ারের পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে যান। পরে ডুবে মারা যান। এসআই সুজাউদৌল্লা সুজা আরও বলেন, করিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023