বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের কনফারেন্স রুমে বিদায় ও বরণ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিদায় ও নবাগত নির্বাহীকে বরণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবাগত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো: শাহনেওয়াজকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরর্ণ করা হয় এবং বিদায়ী নির্বাহী আশরাফুল মমিন খানকে ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের নেতৃবৃন্দ। এতে জেলা পরিষদের নবনির্বাচিত ৩জন প্যানেল চেয়ারম্যানগণকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে আশরাফুল মমিন খানের পতœী মিসের স্বপ্না আকতার, বগুড়া জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপু, ২নং প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ভ্ট্টু, ৩নং প্যানেল চেয়ারম্যান শামীমা আখতার মুক্তা, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সুমাইয়া খানাম, মোছা: লাবনী খাতুন, সাধারণ সদস্য ছামছুন্নাহার আকতার বানু, নাছরিন রহমান, মনজু আরা বেগম, মো: মুকুল মিঞা, ফজলুল হক, আব্দুলালাহেল বাকী, আব্দুর রশিদ ফারাজী, জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশাসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।