শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিত্যপণ্যের দাম বেড়েছে, সন্তানকে পোকা খাওয়াচ্ছেন মা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে, তাই পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এতে বাধ্য হয়ে ১৮ মাস বয়সী নিজ সন্তানের পুষ্টির চাহিদা মেটাতে তাকে ঝিঁঝিঁ পোকা খাওয়াচ্ছেন কানাডার এক মা। খবর ইন্ডিয়া টুডের।

বিশ্বের বহু দেশেই এখন খাদ্যপণ্যের অনেক দাম বেড়েছে। অনেক পরিবারেই তাদের বাজেটে পরিবর্তন আনতে নানা পন্থা বেছে নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টিফানি লে নামের ওই নারী তার পরিবারের মুদির খরচ কমিয়ে আনতে এ সিদ্ধান্ত নেন। কিন্তু নিজের সন্তানকে পোকা খাওয়ানোর সিদ্ধান্তের কথা জেনে অনেকে অবাক হয়েছেন।

 

টিফানি বলেন, খাবারের লেখক হিসেবে আমি এমন একজন ব্যক্তি যে যেকোনো কিছু খাওয়ার চেষ্টা করবে। ইনসাইডারকে তিনি বলেছেন, আমি মাকড়শা থেকে শুরু করে বিচ্ছুর পা পর্যন্ত খেয়েছি। থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশ ভ্রমণের সময় আমি ঝিঁঝিঁ পোকা এবং পিঁপড়াও খেয়েছি। ১৮ মাসের সন্তানকে ঝিঁঝিঁ পোকা খাওয়ানোর বিষয়ে টিফানি জানান, তিনি সচেতনভাবেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023