শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আল আকসায় ফের ইসরাইলি হামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হামদি বলেন, আর মাত্র দুদিন পর মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদ। এরমধ্যে আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে আল-আকসায় হামলা চালিয়ে নামাজরত মুসল্লিদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। খবর আরব নিউজের।

ফাদি আল-হামদি জানান, আল-আকসা ছাড়াও বুধবার পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীরে ব্যাপক ধর-পাকড় চালায় ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের এ মন্ত্রী ইসরাইলের এ কর্করতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে ইসরাইলি বাহিনী আল-আকসাসহ বিভিন্ন স্থান থেকে কমপক্ষ্যে ১৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। বুধবার দুপুরে আরেক দফা ইসরাইলি পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে আল-আকসায় অভিযান চালায় এবং মুসল্লিদের পিটিয়ে বের করে দিয়ে সেখান থেকে ফিলিস্তিনের পতাকা খুলে নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023