শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

‘বুর্জ খলিফা’কে ছাড়িয়ে কুয়েতে নির্মাণ হচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার হিসেবে পরিচিত দুবাইয়ের বুর্জ খলিফা, যার দৈর্ঘ্যের উচ্চতা ৮২৮ মিটার। তবে এটিকে ছাড়িয়ে এবার কুয়েতে নির্মাণ হতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’। প্রায় এক কিলোমিটার উঁচু টাওয়ারটি হবে কুয়েতের মাদিনাত আল হারির বা সিল্ক সিটির প্রধান আকর্ষণ।

২০২৩ সালের মধ্যে মাদিনাত আল হারির নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সিল্ক সিটির প্রাণকেন্দ্রে নির্মাণ হবে বুর্জ মুবারক। যার পুরো নির্মাণযজ্ঞ শেষ হতে সময় লাগবে ২৫ বছর।

আরব্য রূপকথা আলিফ লায়লা বা এক হাজার এক আরব্য রজনীর সঙ্গে মিল রেখে এ টাওয়ারের উচ্চতা হবে ১ হাজার ১ মিটার।
এতে ২৩৪টি ফ্লোর থাকবে এবং সাত হাজার মানুষ বসবাসের সুযোগ পাবে। সিল্ক সিটি প্রকল্পে ৪ লাখ ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া প্রকল্পটিতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আসবে। পুরো প্রকল্পে সাত লাখ বাসিন্দা বসবাস করতে পারবে।

সূত্র: অ্যারাবিয়ান বিজনেস, এমইপি মিডল ইস্ট, এসকুয়াইর মিডল ইস্ট, ইনভেন্টরস্পট, কুয়েত মোমেন্ট, বিজনেস ইনসাইডার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023