শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলিতে ৫জন নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইভেল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সকালে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা করছে পুলিশ।

লুইভেল পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ কর্মকর্তারা প্রথম ইস্ট মেইন এর ৩০০ ব্লকে গোলাগুলির খবর পান ও তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাল্টা গুলি চালায় ও বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। গোলাগুলি থামার পর পুলিশ গুলিবিদ্ধ বন্দুকধারীকে ‍মৃত অবস্থায় দেখতে পায়। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানান ডেপুটি পুলিশ চিফ পল হামফ্রে। তাদের মধ্যে একজনের অস্ত্রোপচার করা হয়েছে ও তার অবস্থা গুরুতর।

গোলাগুলির খবর প্রকাশের পর এফবিআইর পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের এজেন্টরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, গোলাগুলিতে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি ও অন্য এক বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন। গভর্নর বেসিয়ার প্রচার শিবিরের কার্যক্রম ওই ভবন থেকেই হয় ও তিনি নিজেও ওল্ড ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023