শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে মন্দিরের কুয়ার ছাদ ধসে নিহত ৩৫

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে শ্রী বালেশ্বর মন্দিরে রামনবমী উপলক্ষে পুজো দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ওই দুর্ঘটনা ঘটেছে। রামনবমী উপলক্ষে পূজা দিতে পুণ্যার্থীরা মন্দিরটিতে জড়ো হয়েছিলেন।

ইন্দোরের কালেক্টর ইলিয়ারাজা বলেন, সর্বমোট ৩৫ জন নিহত হয়েছেন। একজন নিখোঁজ রয়েছেন এবং ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়ে নিরাপদে বাড়ি ফিরে গেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অনুসন্ধান তৎপরতা চলছে।

ব্যক্তিগত ট্রাস্ট দ্বারা মন্দিরটি পরিচালিত হয়। ইন্দোরের প্রাচীনতম আবাসিক উপনিবেশগুলোর একটি স্নেহ নগরে মন্দিরটি অবস্থিত। বাসিন্দাদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইন্দোর মিউনিসিপাল করপোরেশন কাজ করলে এই ট্র্যাজেডি এড়ানো যেত।

মন্দিরটির ভেতরে একটি কূপ কংক্রিটের স্লাব দিয়ে ঢাকা ছিল। এই স্লাবের ওপরই মঞ্চ করে পূজা চলছিল। তবে এই স্লাবটি ৩০-৪০ জনের ওজন বহনের মতো যথেষ্ট মজবুত ছিল না। ফলে সেটি ভেঙে ৪০ ফুট গভীরে কূপের পানিতে ডুবে যান পুণ্যার্থীরা।

দুর্ঘটনার পরপরই ১১ জনের মরদেহ উদ্ধার করার কথা জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তবে উদ্ধারকাজ চলমান ছিল। শুক্রবার সকাল নাগাদ মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ৫০ হাজার রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গোটা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: এনডিটিভি, এএনআই

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023