শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ৩৩৭ বোতল ফেন্সিডিল ও ২টি মোটর সাইকেলসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

র‌্যাব-১২, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর –টু-সিরাজগঞ্জ গামী ২ টি মোটর সাইকেল যোগে ৫ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেফতার। বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল বুধবার বগুড়া সারিয়াকান্দি থানার ধলিরকান্দি গ্রামস্থ ধলিরকান্দি মধ্যপাড়া মোঃ তাহেরুল, পিতা- মৃত ভোলা প্রাং এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ দিলবর হোসেন (৩৫), পিতা- মৃত মোকলেছার হোসেন, সাং-বিজুল মাগুড়া পাড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা- মৃত আঃ জব্বার, সাং- রসুলপুর ৯নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ী, মোঃ জাকিরুল ইসলাম (২৮), পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং-ভাইগর, থানা-বিরামপুর, মোঃ ছাবেদুল ইসলাম (২৯), পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সাং-রসুলপুর ৯নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ী ৪ জন দিনাজপুর জেলার। মোঃ শিহাব উদ্দিন (৩৩), পিতা- মৃত সাইফুল ইসলাম, সাং-বরইপাড়া গোসাইবাড়ী, থানা-সারিয়াকান্দি, বগুড়া মোট ৩৩৭ বোতল ফেন্সিডিল, ২টি মোটর সাইকেল, ৯টি মোবাইল, ৯টি সীম, নগদ ৫,০০০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, আসামীদের পিসিপিআর যাচাই করে জানা যায় যে তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে, ১নং আসামীর বিরুদ্ধে ২টি চুরি ও ২টি মাদক মামলা রয়েছে, ২নং আসামীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে, ৩নং আসামীর বিরুদ্ধে টি মাদক মামলা রয়েছ, ৪নং আসামীর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে এবং ৫নং আসামীর বিরুদ্ধে ২টি ডাকাতি, ২টি চুরি মামলা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023