শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে চালক নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

বগুড়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি, বগুড়ার কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া এলাকার মৃত আ: সামাদের ছেলে মোঃ লিটন (৪০)। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
জানা গেছে, বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার এরুলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।
এটিএসআই লালন হোসেন বলেন, বুধবার সকালে একটি ট্রাক ( বগুড়া ড- ১১-২৭২৬) দুপচাঁচিয়া থেকে বগুড়া শহর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী সিএনজি (নওগাঁ থ- ১১-০০৩৫) ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিলে সেখানে সিএনজি চালক লিটন মারা যান। বাকি চারজনের অবস্থা আশংকাজনক।
এ বিসয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, “ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023