শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রমজান উপলক্ষে বগুড়ায় ভোক্তা অধিদপ্তরের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩

মাহে রমজান উপলক্ষে বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের ৮টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
জানা গেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এর নেতৃত্বে
শহরের বনানী ও ফুলতলা কাঁচা (সবজি) বাজারে
এই অভিযান পরিচালনা করেন।
মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিক্রয়ের রসিদ না থাকার অপরাধে ৮ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ৮টি দোকানে মূল্য তালিকা ও বিক্রয়ের রসিদ না থাকায় ১২ হাজার টাকা জরিমানা করে হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023