শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩

বগুড়ায় স্কুলবাসের ধাক্কায় আনিছার রহমান (৫২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শহরের সাতমাথা-মাটিডালি সড়কের জয়পুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আনিছার রহমান বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের কৈচর এলাকার মৃত বগার ছেলে। তার মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় বিএফ শাহীন স্কুল ও কলেজের বাসটি (ঢাকা চ- ৩৮৭৭) জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পলাতক। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জালাল উদ্দিন জানান, সকালে আলুবোঝাই একটি ভ্যান জয়পুরপাড়া এলাকায় সড়কের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পার হচ্ছিলো। এসময় সাতমাথা থেকে আসা মাটিডালিগামী ওই স্কুলবাস পেছন থেকে ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আনিছারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় বাসে কিছু শিক্ষার্থীও ছিল। তারা ঘটনার পরে বাস থেকে নিরাপদে নেমে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023