শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাবতলীতে আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব ॥ খোলা আকাশের নিচে বসবাস

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

বগুড়ার গাবতলীতে বিদ্যুৎ এর সর্টসার্কিটে অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে একটি বাড়ী ও ৩টি বিদেশী গরু। গত বুধবার দিনগত রাত অনুমান ১২টায় উপজেলার সদর ইউনিয়নের চকবোচাই উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল হামেদ আলীর ছেলে আব্দুর রহমানের বাড়ীতে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার চকবোচাই উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল হামেদ আলীর ছেলে আব্দুর রহমান ও তার স্ত্রী প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষে শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর রাত অনুমান ১২টায় হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে দেখেন গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন তিনি দিশেহারা হয়ে আশপাশের লোকজনকে ডাকা ডাকি শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং গাবতলী ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর আগুনের লেলিহান শিখা গোয়াল ঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে গাবতলী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষনে গোয়াল ঘরে রক্ষিত ৪টি গরুর মধ্যে ৩টি গরু এবং বসতসহ ঘরে রক্ষিত ফ্রিজ, টিভি, সোফাসেট, আলমারীসহ সকল আসবাবপত্র পুরে ভষ্মিভূত হয়েছে। অপর গরুটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছে। এতে করে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। বিদ্যুৎ এর সর্টসার্কিটে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। এমতবস্থায় পরিবারটি নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে এবং কর্ম জীবনে নেমে এসেছে স্থবিরতা। নিঃস্ব পরিবারটি এখন মানুষের সাহয্যের দিকে তাকিয়ে রয়েছেন। বিষয়টি গাবতলীর ইউএনও আফতাবুজ্জামান-আল-ইমরান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামকে জানালে তারা আগুণে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সরকারীভাবে অনুদান প্রদান করার আস্বাস দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023