শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সপ্তাহে তিন দিন ছুটির পরিকল্পনা সৌদি আরবের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

সাপ্তাহিক ছুটি তিনদিন করার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাধারণত, সৌদি আরবের বেশির ভাগ বড় প্রতিষ্ঠান ও সংস্থায় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহে চারদিন অফিসের নিয়ম করতে যাচ্ছে সৌদি। আর তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে পর্যালোচনা শুরু হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের শ্রম ব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যেকোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেয়া হবে।

একজন টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম ব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছিল। যে উদ্দেশ্য নিয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছিল, তা অধিকাংশ ক্ষেত্রেই সফল হয়েছে। গত বছরের জানুয়ারিতে শারজাহর সরকারি সংস্থাগুলো চারদিনের কর্ম সপ্তাহ চালু করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023