শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখায় বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

‘দেশের চলমান সমাজব্যবস্থাপনা, অপসংস্কৃতি থেকে কোমলমতি শিশুদের বাঁচাতে হলে অবশ্যই ইসালামী মূলবোধের আলোকে সন্তানদের গড়ে তুলতে হবে। আর সেক্ষেত্রে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। আবহমান কাল ধরেই নৈতিক মূল্যবোধ তৈরির কাজ করে যাচ্ছে মাদরাসাগুলো’। তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার উদ্যেগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।
সোমবার সকালে বগুড়ার উপশহরে তানযীমুল উম্মাহ মাদরাসা ক্যাম্পাসে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ মুহাম্মদ আল আমীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিশ পুনাইল ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম এম রবিউল ইসলাম, তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার অধ্যক্ষ শাহ আলম, তানযীমুল উম্মাহ মাদরাসা হিফয শাখা রাজশাহীর অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, তানযীমুল উম্মাহ হিফয বগুড়া শাখায় অধ্যক্ষ ক্বারী আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে দ্বিতীয় পর্বে তানযীমুল উম্মাহ মাদরাসা বগুড়া শাখার শিল্পিদের পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023