শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় স্কুল শিক্ষার্থীদের মাঝে দুগ্ধজাত খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩

বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুগ্ধজাত খাদ্য বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদরের এরুরিয়া বানদিঘী এলাকায় সূরা এগ্রো ফার্ম এর আয়োজনে এসব খাদ্য বিতরণ করা হয়।
বানদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টিগুন বাড়াতে দুগ্ধজাত খাবারের প্রয়োজন। মেধা বিকাশে এসব খাবার প্রতিনিয়ত তাদের দিবে হবে। সূরা এগ্রো ফার্ম যে উদ্যোগ নিয়েছে এটি অবশ্যই প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে দুগ্ধজাত খাদ্য বিতরণ আগামী প্রজন্ম মেধাবী হিসেবে গড়ে উঠবে। তাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে পুষ্টিসমৃদ্ধ ও আদর্শ খাবার হিসেবে দুগ্ধজাত খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সূরা এগ্রো ফার্ম।
তিনি আরো বলেন গরুর দুধ আদর্শ পুষ্টিকর খাবার। তাই শিশুদের দুধ খাওয়া প্রতি আগ্রহ ও আকৃষ্ট করার পাশাপাশি নিয়মিত দুধ খাওয়ার অভ্যাস গড়ে তুলতে স্কুল মিল্ক ফিডিং শুরু করেছে বর্তমান সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, বগুড়া জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সভাপতি জি এম সজল, ব্যবসায়ী রফিকুল ইসলাম, সূরা এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী রাকিবুল ইসলাম। শেষে বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দুগ্ধজাত খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023