শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে শিবগঞ্জ নিসচা’র শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

নামুজা (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে বগুড়া শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার আযোজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার ( ২ মার্চ) দুপুরে উপজেলার পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজে নিসচা’র সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও নিসচা’র উপদেষ্টা ফিরোজ আহমেদ রিজু। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনজুরুল আলম। নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম, উপধ্যক্ষ/ অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাবুবুর রশীদ, গ্লোবাল মডেল স্কুলের পরিচালক শফিক সরদার, ইউনিয়ন বিট অফিসার এস আই বেল্লাল হোসেন । এসময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সদস্য আসাদুল্লাহ, ইকবাল হোসেন বাবু, সামসুর রহমান, রাব্বী হাসান সুমন, গোলাম মোস্তফা, সাংবাদিক কামরুজ্জামান, সাজু মিয়া সহ অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বক্তৃতারা বলেন ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে। যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে সড়কও নিরাপদ করতে হবে। আমাদের বাঁচতে ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে রাস্তা নিরাপদ করতে হবে। তাই নিরাপদ প্রজন্ম গড়তে নিরাপদ সড়ক জরুরি। এ জন্য দরকার সবার মানসিকতার পরিবর্তন। নিতে হবে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনা। তবেই তৈরি হবে নিরাপদ সড়ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023