শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় জাতীয় ভোটার দিবস পালন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই স্লোগানে বগুড়ায় পঞ্চম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক চত্বর হতে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘যারা নতুন ভোটার হবে তারা যেন কোনভাবেই হয়রানির শিকার না হন। নির্বিঘ্নে তারা যেন ভোটার হতে পারেন। কারণ জাতীয় পরিচয়পত্র জনজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে সকল নাগরিকের ডাটাবেজ তৈরি করে নতুন ভোটার হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব একজন প্রার্থীর। ভোটাররা শতভাগ উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিলেই যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা সম্ভব।’

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহারিয়ার, বগুড়া প্রেকক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু।
সভা সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোছা. আছিয়া খাতুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023