শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনে আরও ১০০ কোটি মার্কিন ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

রুশ আগ্রাসন মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনে অতিরিক্ত ১০০ কোটি মার্কিন ডলার পাঠাচ্ছে। সোমবার মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এ কথা জানিয়েছেন। খবর এএফপির। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সফরের পর কিয়েভে আসেন জ্যানেট। তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তিনি অতিরিক্ত ১২০ কোটিরও বেশি মার্কিন ডলার ইউক্রেন সরকারকে দেওয়ার ঘোষণা দেন।

কিয়েভে এক বক্তব্যে তিনি আরও বলেন, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র কিয়েভকে যে এক হাজার মার্কিন ডলার দেবে এটি তার প্রথম কিস্তি। রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। গত বছর কিয়েভকে যুক্তরাষ্ট্র পাঁচ হাজার কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে।

এদিকে ইয়েলেনের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কি ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যুদ্ধের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র দিয়ে নয়, আর্থিকভাবেও জোরালো সমর্থন দিয়ে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023