শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শাজাহানপুরে গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তৌহিদ (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তৌহিদ বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি জয়পুরপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি শাজাহানপুরে পিসিএল নামে এক কোম্পানিতে কর্মরত ছিলেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তৌহিদ অফিসের কাজ শেষে রাতে বাইসাইকেল করে বাড়িতে ফিরছিলেন। এসময় শাজাহানপুর মিয়াপাড়া এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠার পরেই অজ্ঞাত একটি গাড়ি তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তৌহিদ।

তিনি আরও জানান, তৌহিদের মরদেহ বর্তমানে থানায় হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023