শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

বুয়েটে এবারও ভর্তি পরীক্ষা ২ ধাপে, আবেদন শুরু ১ মার্চ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি আবেদন শুরু হবে ১ মার্চ থেকে। এবারও পরীক্ষা হবে দুই ধাপে। প্রথম ধাপ হবে প্রাথমিক বাছাই। এখানে উত্তীর্ণরা অংশ নেবেন দ্বিতীয় ধাপ চূড়ান্ত ভর্তি পরীক্ষায়।

জানা গেছে, আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১২ মার্চ বেলা ৩টা পর্যন্ত। মোবাইলফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ মার্চ বেলা ৩টা পর্যন্ত।

আবেদনকারীদের মধ্যে থেকে প্রাথমিক বাছাইয়ের জন্য আগামী ২০ মে দুই শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। বুয়েটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস থেকে এসব তথ্য জানা গেছে।

ভর্তি পরীক্ষার তারিখ
ভর্তি পরীক্ষার প্রসপেক্টাস অনুসারে প্রাথমিক বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে আগামী ২০ মে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩টায় শুরু হবে।

প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।

২৭ মে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করবে বুয়েট। পরে ১০ জুন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মূল ভর্তি পরীক্ষার মধ্যে থাকবে-সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ এর ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা। বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি এর ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা। এরপর আগামী ২৬ জুন নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

আবেদনের পদ্ধতি
আবেদন করার নিয়ম ও ভর্তির নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার সব কার্যক্রমের খবর বুয়েটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

আবেদন ফি
‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) আবেদনের জন্য প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা বাবদ ১ হাজার টাকা এবং ‘খ’ গ্রুপের (প্রকৌশল ও বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে) জন্য ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আসনসংখ্যা
২০২২-২৩ শিক্ষাবর্ষে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট ১ হাজার ৩০৯টি আসনের জন্য এ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023