শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জঙ্গি হামলার হুমকি, বইমেলার নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বোমা হামলার হুমকি পাওয়ার পর অমর একুশে বইমেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বইমেলায় নিরাপত্তা বাড়ানো হয়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, মেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে। ভয়ের কোনো কারণে নেই। লেখক ও পাঠকরা নির্ভয়ে মেলায় আসতে পারেন। এর আগে, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

চিঠিতে লেখা হয়, রাজধানীর যাত্রাবাড়ীতে দেহব্যবসা বন্ধ না হলে পাকিস্তানের করাচীর মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে। এছাড়া অমর একুশে বইমেলাতেও বোমা মারা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023