শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পরমাণু শক্তি বাড়ানোর নির্দেশ পুতিনের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

পরমাণু কর্মসূচির পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ফাদারল্যান্ড দিবস উপলক্ষে ক্রেমলিনে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, আগের মতো আমরা ‘পারমাণবিক ত্রয়ী’ শক্তিশালী করার দিকে আরও মনযোগ দেবো।

পুতিন বলেছেন, এবারই প্রথমবারের মতো সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই বছর মোতায়েন করা হবে। এটি একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।

তিনি বলেন, আমরা বায়ুভিত্তিক হাইপারসনিক কিনজাল সিস্টেমের ব্যাপক উৎপাদন চালিয়ে যাবো। একইসঙ্গে সমুদ্রভিত্তিক জিরকন হাইপারসনিক মিসাইলের ব্যাপক সরবরাহ শুরু করব।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে একমাত্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে রাশিয়া। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও তিন বছর আগেই সেটি স্থগিত করা হয়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে পশ্চিমা ও মস্কোর মধ্যে চলছে পরমাণু অস্ত্র নিয়ে বাগযুদ্ধ। এবার যুক্তরাষ্ট্রের সাথে করা পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন। ফলে পরমাণু যুদ্ধের শঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন কিছু সামরিক বিশেষজ্ঞ। সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023