শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান, নিহতের সংখ্যা বেড়ে ১০

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

ফিলিস্তিনের নাবলুস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

এদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে শহরটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর সেখানে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, অভিযানের শুরুতেই শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। মূলত এক ফিলিস্তিনি যোদ্ধার বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়।

লায়ন্স ডেন নামের ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এখনো নাবলুস শহরে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা।

২০২৩ সালের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা অধিকৃত অঞ্চলে ১৩ শিশুসহ ৬১ জনে দাঁড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023