শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাবতলীতে প্রজন্মের উদ্যোগে ডাঃ মকবুল হোসেনকে সংবর্ধনা প্রদান

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

আজ রবিবার বগুড়ার গাবতলীতে সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার, নতুরপাড়া রাস্তা ও ভাঙ্গিরপাড়া ঈদগা মাঠ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। এরপর সুখানপুকুর প্রজন্মের উদ্যোগে বরেণ্য ভাষা সৈনিক ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এলক্ষ্যে এক আলোচনা সভা প্রজন্মের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহানুর ইসলাম সাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ডাঃ মকবুল হোসেন। সুখানপুকুর প্রজন্মের সাধারণ সম্পাদক মাহমুদুন হাসান মুনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, সুখানপুকুর বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফফার, নেপালতলী ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আহসানউল্লাহ মাষ্টার, স্থানীয় ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নান মাষ্টার, জেলা পরিষদের প্রকৌশলী ফেরদৌস জামান, থানার এসআই ত্রিদীপ কুমার মন্ডল, এএসআই রতন কুমার, সমাজ সেবক আফতাব। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সারোয়ার জাহান মিলন, আবু বক্কর সিদ্দিক, হান্নান কাজী, শামছুল হক, গোলাপী বেগম, ববিতা বেগম, উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ, যুবলীগ নেতা অনুপ রায় প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023