শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার নন্দীগ্রামে শিশু মুনিম হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামের মুনিম হোসেন (৪) নামের এক শিশু হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া আসামি হলেন- ওই গ্রামের আনসার আলী প্রামাণিকের ছেলে আমিনুল ইসলাম (২০)। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম শনিবার বেলা ১২টায় নন্দীগ্রােম থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৬ ফেব্রুয়ারি নিহতের বাবা ইদ্রিস আলী বাদী হয়ে শিশু মুনিম হত্যার ঘটনায় নন্দীগ্রাম থানায় হত্যা মামলা করেন। ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মুনিম বাড়ি থেকে খেলার জন্য বেরিয়ে যায়। মুনিমকে খাওয়ানোর জন্য মা-বোন খোঁজাখুঁজি শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে ভরাট পরিত্যাক্ত কুপের মধ্যে বড় বোন তাবাসসুম মুনিমের পা দেখতে পান। পরে প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এসময় মুনিমের শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ওই ভোরাট কুয়ায় তাঁর লাশ রেখে বিভিন্ন লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল হত্যাকারীরা।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এটি একটি ক্লু-লেস হত্যা ছিল। বাদীর প্রতিবেশী আনসার আলীর ছেলে আমিনুল ইসলাম তার পূর্বের ক্ষোভের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমিনুলদের সাথে প্রতিবেশী আশরাফদের বিভিন্ন বিষয়ে পারিবারিক বিরোধ ছিল। মুনিমের বাবা ইদ্রিস আলী আশরাফদের পক্ষে থাকার কারণে ইট দিয়ে মাথায় আঘাত করে মুনিমকে হত্যা করে আমিনুল ইসলাম। এ হত্যার সাথে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023