শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

খালি পেটে চা পানের অভ্যাস হতে পারে মারাত্মক

হেলথ ডেস্কৃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

সকালে ঘুম থেকে উঠেই অনেকে চায়ের কাপে চুমুক দেন। এর পর থেকে দিনে একাধিকবার চা পান করার অভ্যাস অনেকেরই আছে। তবে কখনো কি ভেবে দেখেছেন, আপনার প্রতিদিনকার এই অভ্যাস স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক হতে পারে!

যদিও চা খুবই জনপ্রিয় এক পানীয়, আবার এটি স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। তবে খালি পেটে চা বা কফি কোনোটিই পান করা উচিত নয়। খালি পেটে চা পান করলে অ্যাসিডিটি বা বদহজম হতে পারে।

চায়ে থিওফাইলাইন নামক একটি যৌগ থাকে, যা শরীরের আর্দ্রতা শুষে নেয়। এই যৌগের ডিহাইড্রেটিং প্রভাব থাকায় কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার সকালে চা পানের পর প্রথমে মুখের ব্যাকটেরিয়া চিনিকে ভেঙে ফেলে, যা মুখে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে তুলতে পারে। এতে দাঁতের এনামেলের ক্ষয় হয়।

অনেকে আবার সকালে দুধ চা পান করেন। এতে পেট আরও ফুলে ওঠে দিয়ে ও অ্যাসিডিটিতে ভুগতে হয় দিনভর। দীর্ঘদিনের এই অভ্যাস থেকে হতে পারে আলসারও।

বিশেষজ্ঞদের মতে, চা পান করার সবচেয়ে ভালো সময় হলো খাওয়ার ১-২ ঘণ্টা পরে। সকালেও এটি পান করতে পারেন, তবে খালি পেটে নয়।আর দুধ চা এড়িয়ে যান। কারণ এর থেকে কোনো পুষ্টিগুণ শরীর পায় না। তার চেয়ে ভেষজ বিভিন্ন চা যেমন- গ্রিন টি, তুলসি টি, লেমনগ্রাস টি ইত্যাদি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023