শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দূর হলো শৈত্যপ্রবাহ, বাড়বে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

তাপমাত্রা বেড়ে একদিনের ব্যবধানে দূর হলো শৈত্যপ্রবাহ। মঙ্গলবার দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাত জেলায় শুরু হয়েছিল মৃদু শৈত্যপ্রবাহ। যা একদিন স্থায়ী ছিল। এখন ক্রমেই তাপমাত্রা বেড়ে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। একদিন আগে যা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ফাল্গুনের প্রথমদিন রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল। তবে তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাস ছিল আবহাওয়া বিভাগের।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

বুধবার শ্রীমঙ্গল ছাড়া দেশের আর কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই। বিচ্ছিন্নভাবে একটি স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় শৈত্যপ্রবাহ ঘোষণা করেনি আবহাওয়া অধিদপ্তর।

ঢাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023