শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

তুরস্কের ভূমিকম্পে স্ত্রীসহ ‘কুরুলুস উসমান’ অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ভবন ধ্বসে চাপা পড়ে স্ত্রীসহ মারা গেছেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুরুলুস উসমান’-এর অভিনেতা। নিহত এই শিল্পীর নাম জাগদুস জানকায়া। তার স্ত্রীর নাম লাজান তাগরিস। সিরিজটিতে কোনিয়া প্রাসাদের একজন গুরুত্বপূর্ণ সৈনিকের ভূমিকায় অভিনয় করছিলেন জাগদুস। তার স্ত্রী ছিলেন একজন কণ্ঠশিল্পী।

পাকিস্তানি গণমাধ্যম ডনকে এই তথ্য নিশ্চিত করেছেন তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম ও সিরিজটির পরিচালক মেহমেদ বোজদাগের। পাশাপাশি সংস্থাটি অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে। শোকবার্তায় ভূমিকম্পে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সিরিজটিতে দেখা গেছে, আনাতোলিয়া নামের ছোট্ট একটি গ্রামের একদল লোক, যারা কায়ী গোত্র নামে পরিচিত। বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মঙ্গল দস্যুদের হাতে নিষ্পেষিত হতে হতে দিশেহারা মানুষগুলোর গোত্রপ্রধান সুলেমান শাহর ছেলে আরতুগ্রুল নিজেদের ভাগ্য পরিবর্তনে লড়াই শুরু করেন। ভিত্তি স্থাপন করেন উসমানি সাম্রাজ্যের।

ওসমান তার বাবার অসমাপ্ত কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেন। তিল তিল করে তিনি কীভাবে ন্যায় বিচারের মাধ্যমে উসমানি সাম্রাজ্য গড়ে তোলেন, সেটাকে উপজীব্য করেই কুরুলুস উসমান সিরিজটি তৈরি করা হয়।

প্রসঙ্গত, ‘কুরুলুস উসমান’ একটি জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023