শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ার শিবগঞ্জে ছেলের বন্ধুর হাতে মা নারগিছ আরা খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউপি সদস্য নারগিছ আরা বেগমকে হত্যার অভিযোগে দু’যুবক গ্রেফতার হয়েছে।  দু’জনেই নিহতের ছেলের বন্ধু। পুলিশের বলেন, ছেলের সঙ্গে বিরোধের জেরে মাকে হত্যা করেছে দু’যুবক। গ্রেফতার কৃতরা হলেন রায়নগর ইউনিয়নের মধ্যপাড়ার মোঃ মুন্না মিয়া ও পশ্চিম পাড়ার বাসিন্দা মোঃ খালেদ হাসান।  দু’জনেই ২২ বছর বয়সী।

গতকাল সোমবার বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় দাবি করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে এই সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আব্দুর রশিদ। গত রোববার বিকেলে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নামে। নারগিছ আরা রোববার সকাল সাড়ে ১১ টার দিকে রায়নগর মধ্যপাড়ার নিজবাড়িতে আসেন, কিছুক্ষণ পরেই মুন্না ওই বাড়িতে প্রবেশ করে নারগিছকে ধারালো ছুরি দিয়ে নারগিছের গলায়, পিঠে ও মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঐ সময় বাড়ির সামনে পাহারায় ছিলেন খালেদ। স্থানীয়দের মাধ্যমে খালেদ ও মুন্নাকে ওই বাড়ির সামনে ঘোরাফেরার বিষয়টি জানতে পারে পুলিশ। এই সূত্র ধরে রাত ১টার দিকে খালেদকে তার বাসা থেকে আটক করা হয়। তার তথ্যে পরে মুন্নাকে রাত প্রায় ৩টার দিকে বগুড়া সদরের মাটিডালী এলাকা থেকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত এসপি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না হত্যা করার বিষয়টি স্বীকার করেন। আর এ কাজে খালেদ তাকে সাহায্য করে। তাদের দেখানো তথ্যে নিহতের বাড়ির পাশের পুকুর পাড়ের ঝোপ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার হয়। আব্দুর রশিদ বলেন, গ্রেফতার কৃত আসামীরা নিহত নারগিছের ছেলে আজিজুলের বন্ধু। তারা একসাথে মাদকসেবনে করে বেড়াতেন। এর মধ্যে নারগিছের ছেলে আজিজুল বর্তমানে বগুড়া শহরের একটি নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। আমাদের প্রাথমিক ধারণা ছেলে আজিজুলের সঙ্গে মাদক বা অন্য কোনো দ্বন্দ্ব নিয়ে নারগিছকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023