শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

দুপচাঁচিয়ায় বালু উত্তোলনের ভ্যেকু, ট্রাক,শ্যালো মেশিন জব্দ: আটক ১০

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

গতকাল শনিবার বিকালে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলার পাঁচথিতা ও বলদমারা এলাকায় অবৈধভাবে নাগর নদ থেকে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বালু উত্তোলনের ১টি ভ্যেকু, বালু বহনকারি ১টি ট্রাক, ৩টি শ্যালো মেশিন জব্দ সহ ১০ জন শ্রমিককে আটক করেছে।
জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের পাঁচথিতা ও বলদমারা এলাকার নাগর নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ অন্যান্য অফিসার্স ও একদল ফোর্স সহ ওই এলাকায় অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের ১টি ভ্যেকু, বালু বহনকারি ১টি ট্রাক, ৩টি শ্যালো মেশিন জব্দ সহ ১০ জন শ্রমিককে আটক করেছে। আটককৃতরা হলো জয়পুরহাট জেলার হাজীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২৬), কালাই হাজীপুর গ্রামের কোরবান মন্ডলের ছেলে সবুজ মন্ডল (৩৫), পাবনা জেলার কাশিনাথপুরের মৃত লতিফ মৃধার ছেলে আরিফুল মৃধা (১৯), উপজেলার ধাপ নিমাইকোলা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শামীম প্রামানিক (১৯), আব্দুল জলিলের ছেলে কামরুল হাসান (১৮), হবিবর প্রামানিকের ছেলে এবাদত আলী (৩০), ধাপযুগিপোথা গ্রামের আব্দুল হক ব্যাপারির ছেলে মিন্টু ব্যাপারি (২৬), রফিকুল প্রামানিকের ছেলে আল-আমিন প্রামানিক (৩০), পোড়াদহ গ্রামের হবিবর সরদারের ছেলে আয়ুব সরদার (৩২) ও পাশ্ববর্তি কাহালু উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের আব্দুল জোব্বারের ছেলে জুয়েল প্রামানিক (৩৫)। এ সংক্রান্তে ওই রাতেই এসআই সুজাউদ্দৌলা বাদী হয়ে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করেছে। পুলিশ গ্রেফতারকৃতদের আজ রোববার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023