সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মূল্যস্ফীতি অত্যধিক বেড়েছে। তবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। তিনি বলেন, বাংলাদেশ পারে। বাঙালি পারে। আমরা পদ্মা সেতু করেছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। জনগণ আমার পাশে দাঁড়িয়ে ছিল।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মেট্রোরেল, পাতাল রেল, এক এক করে অনেক কিছু করছি। তিনি বলেন, ৬৩টি বিনিয়োগ সেবা সংযোজন করা হয়েছে। আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল করছি।

তিনি বলেন, বাংলাদেশের সম্ভবনা হলো যুব সমাজ। তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। দক্ষ মানব তৈরিতে আমরা চেষ্টা করছি। সরকার প্রধান বলেন, আর ভর্তুকি সম্ভব নয়, উৎপাদন খরচ দিলে গ্যাস ও বিদ্যুতের যোগান নিশ্চিত করা যাবে। তিনি আরও বলেন, আমাদের জনগণ হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট। আমাদের বিরাট সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023