শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভালোবাসা দিবসের প্রাক্কালে থাইল্যান্ডে কোটি কোটি কনডম বিনামূল্যে বিলির ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

‘ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসা দিবসের আগে নিরাপদ যৌনতার প্রচারের উদ্দেশ্যে অভিনব উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড সরকার। নাবালিকাদের সন্তানধারণ রুখতে এবং তরুণ প্রজন্মের মধ্যে যৌনরোগে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমাতে বিনামূল্যে সাড়ে ৯ কোটি কনডম বিতরণ করছে দেশটি। ইতোমধ্যে থাইল্যান্ড সরকার গত ১ ফেব্রুয়ারি থেকেই তরুণদের মধ্যে কনডম বিলির প্রক্রিয়া শুরু করেছে।

এই বিষয় থাইল্যান্ড সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তরুণদের জন্য চারটি আকারের কনডম বিলি করা হচ্ছে। দেশের সব হাসপাতাল, ওষুধের দোকান এবং প্রাইমারি কেয়ার ইউনিট থেকে তরুণরা কনডম সংগ্রহ করতে পারবেন। যাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার কার্ড রয়েছে। তারা ১ বছরে প্রতি সপ্তাহে ১০ টি করে কনডম বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।’

থাইল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা দপ্তরের (এনএসএইচও) পক্ষ থেকে জানানো হয়েছে, অবাঞ্ছিত গর্ভধারণ ও সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামিডিয়া, সার্ভাইকাল ক্যানসার, এইচআইভি, এডসের মতো যৌনবাহিত রোগের সংক্রমণ রোধ করার জন্য বিনামূল্যে কনডম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএসএইচও-এর সেক্রেটরি জেনারেল বলেন থম্মতাচারী বলেন, ‘তরুণদের মধ্যে লুব্রিকেটিং জেলসহ বিনামূল্যে কনডম বিতরণ করা হবে। যারা বিনামূল্যে কনডম সংগ্রহ করতে চান তাদের ‘পাওট্যাঙ্গ’ মোবাইল অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সেখানে তাদের নিজ নিজ এলাকায় কোন নির্দিষ্ট কেন্দ্র থেকে তারা কনডম সংগ্রহ করবেন, সেটাও জানাতে হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023