শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হিরো আলম

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

সকাল আটটা থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচন শুরু হয়েছে। ওই দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি ভোট দিয়ে বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বুধবার সকাল সাড়ে ৮টায় এরুলিয়া উচ্চবিদ্যালয়ে গিয়ে ভোট প্রদান করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। এখন পর্যন্ত ভোটকেন্দ্রে পরিবেশ সুন্দর আছে। কাহালু-নন্দীগ্রামেও খোঁজ নিয়েছি, সেখানেও আমার অবস্থান ভালো রয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়বে বলে জানিয়েছেন এই সোশ্যাল তারকা।

তিনি আরও বলেন, বগুড়া-৬ আসনে গোলমালের ব্যাপক আশঙ্কা করছিলাম আমি। তাই আশা করছি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করবেন। আজ ফজর নামাজে বিজয়ী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023