শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

৫ দিনে ৫৫০ কোটিতে শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মুক্তির পর একে একে রেকর্ড গড়ছে শাহরুখ খানের ‘পাঠান’। চতুর্থদিনেই টেক্কা দিয়েছে আলোচিত ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ ২’ সিনেমাকে। রেকর্ড গড়েছে ভারতের বক্স অফিসে সবচেয়ে কম সময়ে ২০০ কোটি রূপি আয়ের।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে দাবি করছে, মুক্তির পাঁচ দিনে বিশ্ব বক্স অফিসে ‘পাঠান’ সংগ্রহ করেছে আনুমানিক ৫৫০ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার বরাতে এমনটি জানিয়ে গণমাধ্যমটি।

বলিউড হাঙ্গামা জানাচ্ছে, ভারতীয় বক্স অফিসে পঞ্চম দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ৬২ কোটি রুপি। আর সব মিলিয়ে ভারতে বক্স অফিসে সংগ্রহ ২৮২ কোটি রুপি।

‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তার পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023