শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলিতে নিহত ৮

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের একটি ব্যস্ত নাইটক্লাবে এ ঘটনা ঘটে।

সোমবার (৩০ জানুয়ারি) মেক্সিকান পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দুইটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান। বন্দুকের গুলিতে আহত পাঁচজন রোববার হাসপাতালে ভর্তি ছিলেন।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী এবং নাইটক্লাবের গ্রাহকরাও রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের পর ক্লাবের মেঝে রক্তে ভেসে যাওয়ায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

মেক্সিকোর সরকারি পরিসংখ্যান বলছে, ২০২১ সালের প্রথম ১০ মাসে জাকাতেকাস প্রদেশে এ ধরনের সহিংসতায় ৯৪৮ জন নিহত হয়েছিলেন। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে তিনশো বেশি।

এএফপি বলছে, মাদক চোরাকারবারের জন্য মেক্সিকো কুখ্যাত। ২০০৬ সালে সরকার মাদক কারবারিদের দমনে কেন্দ্রীয় সেনাদের নামানোর পর মাদক সংশ্লিষ্ট সহিংসতায় দেশজুড়ে তিন লাখ ৪০ হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023