শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা শামীম হোসেনের ইন্তেকাল: শোক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

আজ রোববার মধ্য রাতে দুপচাঁচিয়া উপজেলা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের চাচাতো ভাই শামীম হোসেন (২৫) ব্রেন ষ্টোক আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ড ছোটধাপ গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আলহাজ্ব গোলজার আলীর ছেলে শামীম হোসেন গত শনিবার রাত ৯টায় হঠাৎ ব্রেন ষ্ট্রোক আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষনিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মাত্র শিশু কন্যাসহ বহু আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা ও দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের চাচাতো ভাই শামীম হোসেনের আকষ্মিক এবং অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সবুর খন্দকার, উপজেলা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনছুর আলী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক কে.এম বেলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023