শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে স্বাস্থ্যমন্ত্রীকে পুলিশের গুলি, অবস্থা আশঙ্কাজনক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

ভারতের ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস গুলিবিদ্ধ হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে দেশটির এক সহকারী পুলিশ-পরিদর্শক স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন। স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি লেগেছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নবকিশোর এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেইসময় ওই পুলিশ কর্মকর্তা দুই রাউন্ড গুলি ছোড়ে।

ব্রজরাজনগর মহকুমা পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। এতে মন্ত্রী আহত হয়েছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে স্বাস্থ্যমন্ত্রীকে কেন ওই পুলিশের কর্মকর্তা গুলি করলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023