শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

নীল- তৃণার বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন তৃণা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

টলিপাড়ার জনপ্রিয় জুটি হলো নীল-তৃণা । যারা গত বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছেন। সম্প্রতি একসঙ্গে পথচলার দুই বছর পার করতে চলেছেন ওপার বাংলার ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। আগামী ৪ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। আর এর আগেই নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছেদের ইস্যুটি আগেই হেসে উড়িয়ে দিয়েছেন নীল। এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন তৃণা।

তিনি বলেন, ‘আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। ফেসবুক-ইনস্টাগ্রামে হাসিমুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গণ্ডগোল হয়েছে! সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে, মানুষ সেটা ভুলতে বসেছে। আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দেই না। শুধু বলতে চাই, আমি আর নীল ভালো আছি।’

উল্লেখ্য, অভিনয় ক্যারিয়ার শুরুর আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন নীল-তৃণা। নানান বাধা-বিপত্তি পেরিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে জাঁকজমক আয়োজনে দুজনের ১০ বছরের প্রেম বিয়ের পিঁড়িতে গড়ায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023