শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় মুক্তিযোদ্ধার জমি জবর দখল প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

বগুড়ার গাবতলীতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সাঈদ (৬৮) নামের অসহায় এক মুক্তিযোদ্ধার ৯শতক জমি জবর দখল করলো প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, গাবতলীর সুখানপুকুর গ্রামের মৃত হযরত আলী সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সাঈদ বিগত ২০০৩সালে ক্রয়সূত্রে ১৫শতক আবাদী জমি ভোগদখল করে আসছে। কিন্তু একই গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকাল ৮টায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে লাঠি, ফালা, হাসুয়া, বটি, রামদা, লোহার রড ইত্যাদি ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে হামলা চালায়। হামলাকারীরা ১৫শতক জমির মধ্যে ৯শতক জমিতে বিভিন্ন গাছ-গাছরা লাগিয়ে বাঁশের ঘেড়া দেয় এবং একটি টিনের চালাঘর উত্তোলন করে। এ সময় বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু সাঈদ বাদী হয়ে জমি দখলকারী শফিকুল, রফিকুল, আ: রশিদ, সুফিয়া, হাছেন আলী, সোহেল, আ: রহিম, সোহান, জিল্লুর ও রমজানকে অভিযুক্ত করে ৭/৮ জনকে অজ্ঞাত বলে গাবতলী মডেল থানায় একটি  লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023