শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ক্যানসারের যে লক্ষণ ফুটে ওঠে নখে

হেলথ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

শারীরিক বিভিন্ন সমস্যা ফুটে ওঠে নখে। তাই নখ দেখেও চিকিৎসকরা বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারেন। যদিও আধুনিক এ যুগে সবকিছু পরীক্ষার মাধ্যমে সহজেই ধরা পড়ে। তবে নখ দেখেও শরীরের বিভিন্ন সমস্যার আভাস পাওয়া যায়।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির ওয়েবসাইটে বলা হয়েছে, ত্বকের ক্যানসার এমনকি ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও প্রথমেই নখে এর পূর্বলক্ষণ ফুটে ওঠে।

ওয়েবসাইট অনুসারে, মেলানোমা হলো ত্বকের ক্যানসারের সবচেয়ে মারাত্মক রূপ। হাত বা পায়ের নখের নীচে ও চারপাশে এই ক্যানসারের বিকাশ ঘটতে পারে।

এটি বয়স্কদের মধ্যে বেশি ঘটে। পরিবারে কারো থাকলেও এ ক্যানসারের ঝুঁকি বাড়ে। নখে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি ক্যানসারে আক্রান্ত-

>> বিশেষজ্ঞদের মতে, হাত বা পায়ের নখে যদি বাদামি গভীর কালো ডোরাকাটা দাগ দেখা যায়, তাহলে সতর্ক হতে হবে। এটি হতে পারে মেলানোমা ক্যানসারের লক্ষণ।

>> আর যদি দেখেন নখের কাছাকাছি ত্বক কালচে হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ক্যানসার আরও ছড়িয়ে পড়ছে।

>> হাত বা পায়ের আঙুল থেকে যদি নখ হঠাৎ খুলে পড়ে বা ঝরে যায় তাহলে এটিও হতে পারে ক্যানসারের লক্ষণ।

>> নখ মাঝখান থেকে ভাগ হয়ে গেলে বা ফেটে গেলে সতর্ক হন। এমনটি হলে তা ক্যানসারের লক্ষণ হতে পারে।

>> এছাড়া নখের মাঝখানে কোনো দাগ বা পিণ্ড লক্ষ্য করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: প্রেসওয়ার ১৮

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023