শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

পাইরেসির খপ্পরে শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

যা নিয়ে ভয় ছিল ঠিক তাই হলো। শত নিরাপত্তা সত্ত্বেও মুক্তির আগে অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’। শোনা যাচ্ছে ফিল্মজিল্লা ও ফিল্মিব়্যাপ নামের দু’টি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পাঠানের পাইরেটেড ভার্সন। দাবি করা হচ্ছে, দুটি সাইটেই পাওয়া যাচ্ছে ‘ক্যমরিপ’ ও ‘প্রি ডিভিডি রিপ’ ভার্সন।

যদিও পাইরেসি নিয়ে আগেই সাবধান করেছিলেন শাহরুখ। টুইট করে সিনেমাভক্তদের পাইরেসির বিরুদ্ধে লড়াই করার আর্জি জানিয়েছিলেন। কিন্তু তা আর হলো কই। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ, ক্যাটরিনা, অনুষ্কা অভিনীত ‘জিরো।’ সিনেমাটি বক্স অফিসে সফলতা না পেলে বড়পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। এতেই অনুরাগীদের মন ভেঙে যায়। বলিউড বাদশার সিনেমার সেটে ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন তারা। সেই অপেক্ষার অবসান হয় পাঠানের মাধ্যমে।

সিনেমাটির মুক্তির দিন ঠিক হতেই শাহরুখ-ভক্তদের উন্মাদনা শুরু হয়ে যায়। অবশ্য পাঠান নিয়ে বিতর্ক কম হয়নি। সিনেমাটির ‘বেশরম গান’ নিয়ে আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও তীব্র কটাক্ষ করা হয়েছে। ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ।

সিনেমাটি গুজরাটে রিলিজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় বজরং দল। এ ছাড়া সিনেমাটির প্রর্দশন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে চড়াও হয় কট্টরপন্থী এই দলের সদস্যরা। বিহারে আবার পাঠানের পোস্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু শাহরুখ অনুরাগীদের উন্মাদনার কাছে যেন বিতর্কের সমস্ত রং ফিকে।

প্রায় পাঁচ লাখেরও বেশি অগ্রিম টিকিট বুক হয়েছে পাঠানের। ভারতজুড়ে যেন এখন ‘পাঠান’ উৎসব চলছে। আজ সকাল ৬টা থেকেই সিনেমা হলে ভিড় জমাতে শুরু করেছেন শাহরুখ-ভক্তরা। ফলে আগামী তিনদিন টিকিটের আকাল থাকবে বলেই মনে করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023