শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সিটবেল্ট না বাঁধায় বিট্রিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

ট্রাফিক আইন অমান্য করায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করেছে দেশটির পুলিশ।

শুক্রবার ল্যাঙ্কেশায়ার পুলিশ ঋষি সুনাকের নাম উল্লেখ না করে টুইটে জানায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে সিটবেল্ট না পরেই ল্যাঙ্কেশায়ারের সড়কে কিছু সময় গাড়ি চালাতে দেখা গেছে। আমরা লন্ডনের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে জরিমানা করেছি।

এ ঘটনার সমালোচনা করছে লেবার পার্টির লোকজন। দলটির মুখপাত্র এটাও বলেন, কীভাবে সিট বেল্ট বাঁধতে হয়, ডেবিট কার্ড, ট্রেন সার্ভিস ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেনই না। এর আগে, সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিলো ঐ ভিডিও। যদিও প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেন একটি সোশ্যাল মিডিয়া ক্লিপ বানানোর জন্য সিট বেল্ট খুলে ফেলা ‘সঠিক কাজ’ হয়নি। পরে ডাউনিং স্ট্রিট জানায়, ভুল করে এমনটি হয়েছে এবং এ জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন। এ ঘটনায় জরিমানাও পরিশোধ করা হবে। তবে এ কাজের জন্য ঋষি সুনাক কতো টাকা জরিমানা গুনেছেন, তা জানা যায়নি।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম জানিয়েছিলো, যুক্তরাজ্যে যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে।

এর আগে করোনা বিধিনিষেধ না মানায়, তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে জরিমানা গুনেছিলেন ঋষি সুনাক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023