শিরোনাম :

আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

স্টাফ রির্পোটার,বগুড়া
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

বগুড়ার আদমদীঘিতে সস্তায় মুরগি বিক্রির মাইকিং করতে গিয়ে এক গূহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমরান আলী (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এমরান আদমদীঘি উপজেলার বড় জিনোইর গ্রামের বাসিন্দা। আজ বুধবার সকালে ওই গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সকালে ডাক্তার দেখানোর জন্য ওই গৃহবধূর স্বামী বাজারে যান। এ সময় ওই এলাকায় কম দামে ব্রয়লার মুরগি বিক্রি করবে বলে মাইকিংয়ের কাজ করছিল এমরান আলী। মাইকিং করার সময় বেলা সাড়ে ১২টায় ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তার কাছে খাবারের পানি চান এমরান আলী। এ সময় গৃহবধূ টিউবওয়েলে পানি আনতে গেলে এমরান আলী তাকে পেছন থেকে মুখ চেপে ধরে ধর্ষণচেষ্ঠা করেন। পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে এমরান দৌঁড়ে পালিয়ে যায়।

গৃহবধূর স্বামী বাড়িতে ফিরলে বিষয়টি তাকে জানানো হয়। পরের দিন গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে এমরানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আজ সকালে এরমানকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আদমদীঘি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ওই গৃহবধূর স্বামীর দায়ের করা মামলায় এমরান আলীগে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023