শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

এসআই শাহজাহানকে সম্মাননা ক্রেস্ট প্রদান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

দুপচাঁচিয়া থানা এসআই শাহজাহান চোরাই মটরসাইকেল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত মটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করার স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত রোববার বগুড়া জেলা পুলিশ লাইন অডিটরিয়ামে পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী শ্রেষ্ঠ এসআই হিসাবে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন।জানা গেছে, উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন বীজ অফিসে গত ৪ অক্টোবর মঙ্গলবার ২০২২ রাতে অফিসের প্রধান ফটকের গ্রীল কেটে মটরসাইকেল চুরি হয়। এ সংক্রান্তে পরের দিন ৫ অক্টোবর বুধবার বীজ অফিসের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান অল্প সময়ের মধ্যেই গত ২৫ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহারপুকুর বাজার এলাকায় আমষট্ট গ্রামের জসিম উদ্দীনের ছেলে ওয়াহেদুর রহমান ওরফে টুটুলের নাছিম অটোজ নামক ম্যাক্যানিক দোকানে যায়। গ্যারেজের মালিক ওয়াহেদুর রহমান টুটুলসহ কইল উত্তরপাড়ার আজিজুল সাখিদারের ছেলে মেহেদী হাসান ওরফে আকাশকে (১৯) চোরাই কালো রং এর ডিসকভার-১১০সিসি মটরসাইকেল সহ গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক উপজেলা সদরের ধোকরকোলা গ্রামের মোবারক আলীর ছেলে ফয়সাল (২৪) ও কইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহিনুর ইসলামকে (৩৩) গ্রেফতার করে। এদিকে শ্রেষ্ঠত্ব অর্জন এসআই শাহজাহান বগুড়া জেলা পুলিশ সুপারসহ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), সিনিয়র সহকারী পুলিশ সুপার আদমদীঘি সার্কেল ও থানা অফিসার ইনচার্জের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023