আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কারা নির্যাতিত ছাত্রদল নেতা, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল করিম (শেকুর) পুত্র ঢাকা তিতুমীর কলেজ এর ছাত্র ফরাদ হোসেনের অসহায় পরিবারকে দেশরত্ন তারেক রহমানের প্রদত্ত গরু ও বাছুর প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
এছাড়া উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খালিদ হাসান আরমান, ছাত্রদলের সভাপতি বিপুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুম রানা, সাধারণ সম্পাদক রাহানুল হক রনি।
আরো উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোকাববর হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাকি বিল্লা, রহমান, ১নং ওয়ার্ড সভাপতি ইয়াদ আলী, বুড়িগঞ্জ ইউনিয়ন যুবদল এর সহ সভাপতি ইমরান হোসেন, আলী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, তাম্ভির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সবুজ সরকার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সামছুল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনছার আলী সহ অনেকে।