শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

প্রতীক পেলেন বগুড়া দুই আসনের প্রার্থীরা

স্টাফ রিপোর্টার,বগুড়া
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
বগুড়ায় শূন্য হওয়া দুই আসনের উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বগুড়া জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজ ১৬ জানুয়ারী সোমবার সকালে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে এ প্রতীক তুলে দেন।
বগুড়া-৬ সদর আসনে নির্বাচনে দলীয় প্রতীক পেয়েছেন ছয় প্রার্থী। এর মধ্যে নৌকা প্রতীক বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, লাঙ্গল প্রতীক জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওমর, মশাল প্রতীক জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমদাদুল হক ইমদাদ, মাছ প্রতীক গণফ্রন্টের মো. আফজাল হোসেন, বটগাছ প্রতীক বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. নজরুল ইসলাম ও গোলাপ ফুল প্রতীক জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিকের নামে বরাদ্দ  দেওয়া হয়েছে। এ আসনে দুই জন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আপেল প্রতীক পেয়েছেন মাছুদুর রহমান হেলাল, মো. আব্দুল মান্নান পেয়েছেন ট্রাক প্রতীক।
এছাড়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে দলীয় প্রতীক মশাল নিয়ে নির্বাচনে লড়বেন জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন।  লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. তাজ উদ্দীন মন্ডল ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. আব্দুর রশিদ সরদার। এই আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল হাসান সিদ্দিকী জুয়েল পেয়েছেন কুড়াল প্রতীক।
প্রতীক বরাদ্দ উপলক্ষে জেলা প্রশাসনের করতোয়া সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদ হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023