শিরোনাম :

৭২ আরোহী নিয়ে নেপালে প্লেন বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এআরটি ৭২ প্লেন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া প্লেনটিতে মোট ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

একটি উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। তবে আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। সূত্র: কাঠমান্ডু পোস্ট

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023