শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠণের লক্ষে তফশিল ঘোষণা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠণের লক্ষে নির্বাচনী তফশিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি-২০২৩। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৫ ও ১৬ জানুয়ারি বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট ভোটার তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। ১৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় প্রেসক্লাবের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দাখিল ১৮ জানুয়ারি বিকেল ৩টা হতে সন্ধ্যা ৫ টা পর্যন্ত, ১৯ জানুয়ারি বিকেল ৫ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন ফি জমা ও মনোনয়ন পত্র ক্রয় ২০ জানুয়ারি বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা এবং ২১ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত,  মনোনয়নপত্র দাখিল ২২ জানুয়ারি রবিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, মনোনয়নপত্র বাছাই ও পরীক্ষা ২৩ জানুয়ারি বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত এবং বাছাই ও পরীক্ষা শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ সন্ধ্যা ৭ টায়, মনোনয়নপত্র প্রত্যাহার ২৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩ টার মধ্যে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় এবং ৩১ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ, ও  ভোট প্রদানের নির্ধারিত সময় অতিক্রম হবার পর ভোট গণনা শুরু, অতঃপর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সদস্য আবুল কালাম আজাদ ও শফিউল আযম কমল এক যুক্ত বিবৃতিতে বগুড়া প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুন্ন রাখার স্বার্থে নির্বাচনী প্রচারণায় কোনরূপ প্যানা বা পোস্টার লাগানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023