শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

গাবতলীতে জেএমবি’র সদস্য আটক ॥ থানায় মামলা  

গাবতলী(বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য ওয়ালি উল্লাহ অলি (৪৫) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। ১১ই জানুয়ারী বুধবার ভোর সকালে উপজেলার গোলাবাড়ী বন্দর এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী ও ওসি সনাতন চন্দ্র সরকারের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য ওয়ালি উল্লাহ অলি (৪৫)কে আটক করা হয়েছে। আটককৃত ওয়ালি উল্লাহ অলির হেফাজত হতে ২৩টি নিষিদ্ধ ঘোষিত জিহাদী বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। আটককৃত অলি গাবতলীর মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে এবং জেএমবির শীর্ষ নেতা মৃত সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের ভাতিজা।
এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজা মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, আটককৃত ওয়ালি উল্লাহ্ অলি জেএমবি’র বগুড়া জেলার একজন দায়িত্বশীল বলে জানায়। এছাড়াও পুরাতন জেএমবি’র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সে দেশের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত জেএমবিকে সংগঠিত করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিল। তার বিরুদ্ধে ২০০৯সালের সন্ত্রাস বিরোধ আইন (সংশোধন/১৩)এর ৬(১)(ঈ)/৮/১০নাশকতা মামলা রয়েছে। যার মামলা নং-১০, তারিখ-০৯.০৩.১০১৭ ধারা। নিষিদ্ধ সংগঠন সমর্থন, অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অপরাধ সংগঠনের সাহায্য ও সহায়তা এবং সন্ত্রাসী কর্মকান্ডে প্ররোচিত করায় আটককৃত পুরাতন জেএমবি’র সক্রিয় সদস্য ওয়ালি উল্লাহ্ অলির বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার এসআই রেজাউল করিম এবং তদন্তভার পেয়েছেন থানার এসআই সুজল চন্দ্র দেবনাথ। এদিকে ওয়ালি উল্লাহ্ অলির স্ত্রী ফাহিমা দাবী করেছেন, ওয়ালি উল্লাহ্ কোনভাবেই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নয়। তিনি শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নিয়মিত বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস পরিচালনা করে আসছিলেন। অথচ গভীর রাতে বাড়ী থেকে আটকের পর আত্মগোপনে ও পলাতক দেখিয়ে আটক করে সন্ত্রাস বিরোধী আইনে আরো একটি মামলা দেয়া হলো। তাকে শত্রুতা করে ফাঁসানো হয়েছে। ১১.০১.২৩

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023