শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামলো তেঁতুলিয়ায়

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি কুয়াশা বৃষ্টি ঝরছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন।

মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

জানা গেছে, সকালে ঘন কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও শীতের তীব্রতা রয়েছে। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে খেটে খাওয়া মানুষ। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শরীরে একটু উষ্ণতা দেয়ার চেষ্টা করেছেন তারা। এ ছাড়া ভোরে ভারী যানবাহনগুলোকে লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের আবহাওয়া পর্যেবক্ষক মো. রোকনুজ্জামান বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার (৯ জানুয়ারি) ৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

জেলার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত তাপমাত্রা ৯.৬, ৯.৫, ৯.৪, ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। আজ মঙ্গলবার ৬ দশমিক ৯ ডিগ্রিতে পৌঁছেছে। যা মাঝারি শৈত্যপ্রবাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023